মা–বাবা আর তিন কন্যার ব্যান্ড

মা–বাবা আর তিন কন্যার ব্যান্ড

গন্তব্য অস্ট্রেলিয়া
২০০৭ সালে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান সাইফ। এর আগেই রাকিয়া ইশরার সঙ্গে তাঁর বিয়ে হয়ে গেছে। সিডনিতে দুজনের সংসার। কাজের ফাঁকে সুযোগ পেলেই বাংলাদেশি মিউজিশিয়ানের সঙ্গে গান করেন সাইফ। দেশ থেকে যাঁরা পারফর্ম করতে যেতেন, তাঁদের সঙ্গেও বাজাতেন। সাইফ দেখলেন, সিডনিতে ভালো তবলাবাদক নেই। ভারতীয় কয়েকজন আছেন, তাঁদের নিতে অনেক খরচ। ইশরাকে অক্টাপ্যাড কিনে দিলেন। দেখিয়ে দেন কীভাবে বাজাতে হয় তবলা, ঢোল, ড্রামস। ওস্তাদও রাখা হয়। সাইফ দেখলেন, বাহ! ভালোই তো বাজায়। তাহলে তো ইশরাকে দিয়েই হবে। সিডনির বিভিন্ন কমিউনিটির প্রোগ্রামে গান করতে লাগলেন সাইফ-ইশরা। স্বামী-স্ত্রীর এই ব্যান্ডের নাম দিলেন দেহঘড়ি সিডনি। এর মধ্যে তাঁদের কোল আলো করে এল মেয়ে ঈদ। ওকে নিয়েই অনুষ্ঠানে যেতেন সাইফ-ইশরা। এভাবে তার মধ্যেও গান ঢুকে যায়। এরপর জন্ম নেয় আরও দুই কন্যা সারওয়া ও আলিনা। আলিনাকে পেটে নিয়েও নিয়মিত অনুষ্ঠান করেছেন ইশরা। সাইফের কথায়, ‘মায়ের পেট থেকেই গান শিখে এসেছে আলিনা।’

Explore More Districts