মাহে রমজানকে স্বাগত জানিয়ে আনজুমান ট্রাস্টের র‌্যালি – দৈনিক আজাদী

মাহে রমজানকে স্বাগত জানিয়ে আনজুমান ট্রাস্টের র‌্যালি – দৈনিক আজাদী





আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় এবং গাউসিয়া কমিটি বাংলাদেশের সহযোগিতায় পবিত্র মাহে রমযানের স্বাগত র‌্যালি গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। বাদে আসর জমিয়তুল ফালাহ হতে শুরু হয়ে আলমাস মোড়, কাজীর দেউড়ি মোড়, জামাল খান মোড় হয়ে চট্টগ্রাম প্রেসক্লাবে গিয়ে র‌্যালি শেষ হয়। এতে নেতৃত্ব দেন আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু)। র‌্যালি উদ্বোধন করেন সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টের অ্যাডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দীন (সাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, কেবিনেট মেম্বার পেয়ার মোহাম্মদ, মোহাম্মদ হোসেন খোকন, মাহমুদ নেওয়াজ, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, আনজুমান সদস্য মাহবুবুল আলম, সাদেক হোসেন পাপ্পু, মোহাম্মদ ইলিয়াছ, হাফেজ মারুফুর রহমান প্রমুখ। গাউসিয়া কমিটি বাংলাদেশচট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার আওতাধীন বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসাসহ চট্টগ্রাম নগরীর আনজুমান পরিচালিত মাদরাসাসমূহের শিক্ষককর্মচারীশিক্ষার্থীবৃন্দ এবং হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ এতে শরিক হন। দেশ ও জাতি এবং সংশ্লিষ্ট সকলের জন্য মোনাজাত করেন জামেয়ার উপাধ্যক্ষ ড. এটিএম লিয়াকত আলী। আনজুমানের মুখপাত্র অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ারের সঞ্চালনায় র‌্যালিপূর্ব সমাবেশে মনজুর আলম বলেন, বিশ্ব মুসলিমের দ্বারে সমাগত মাহে রমযান। মুমিনমুসলমানগণ সারা বছর অপেক্ষায় থাকেন এ পূণ্যময় পুতপবিত্র মাসের। এ মাসের পবিত্রতা রক্ষায় যাবতীয় অশ্লীল কার্যক্রম বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, অত্যন্ত দু:খজনক হলেও সত্য যে, রমযান মাস আসলে কিছু অসাধু ব্যবসায়ী মজুদদারীর মাধ্যমে পণ্যমূল্য বৃদ্ধি করে থাকে। তিনি রোযাদার মুসলমানদের সিয়াম সাধনার সুবিধার্থে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর মূল্যবৃদ্ধি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নবনির্বাচিত সরকারের প্রতি অনুরোধ জানান। র‌্যালিতে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য পুলিশ প্রশাসন, সাংবাদিকসহ আনজুমান, গাউসিয়া কমিটি এবং হাজার হাজার অংশগ্রহণকারীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এ মাস পবিত্র কোরআন নাযিলের মাস। তাই প্রতিটি মুসলমানের ঘরে ঘরে কোরআন চর্চা বৃদ্ধির আহ্বান জানান। রোযাদারের নির্বিঘ্ন ইবাদত বন্দেগীর সুবিধার্থে রাতের বেলা তারাবিহ নামাজ, সাহরি ও ইফতারের সময় লোডশেডিং বন্ধ, পর্যাপ্ত বিদ্যুৎ ও পানি সরবরাহের জন্য নবনির্বাচিত সরকারের নজরদারি বৃদ্ধি করার জন্য অনুরোধ জানান। নিজ নিজ যাকাতফিতরা সঠিক হিসাব ও পরিকল্পিতভাবে আদায়ের মাধ্যমে অসহায় গরীবমিসকিনদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি তিনি অনুরোধ জানান। দ্বীনি শিক্ষার বিস্তারে জামেয়া আহমদিয়া সু্‌নি্নয়া কামিল মাদরাসাসহ আনজুমান পরিচালিত শতাধিক মাদরাসার মিসকিন ফান্ডে যাকাতফিতরার একটি অংশ দানের আহ্বান জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় শুকরিয়া আদায়ের পাশাপাশি নতুন সরকারকে আনজুমান ট্রাস্টের পক্ষ হতে অভিনন্দন জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি।




Explore More Districts