মাশরুমের পুষ্টিগুণ ও উপকারিতা জানুন

মাশরুমের পুষ্টিগুণ ও উপকারিতা জানুন

মাশরুম মূলত এক ধরনের ছত্রাক হলেও বর্তমানে এটি সবজি হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এতে খুব কম চর্বি, ক্যালোরি ও সোডিয়াম থাকায় খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি এটি স্বাস্থ্যকরও বটে। গবেষণায় দেখা যাচ্ছে, মাশরুম নিয়মিত খেলে নানা দীর্ঘমেয়াদি রোগ প্রতিরোধেও সাহায্য করতে পারে। চলুন এর প্রধান কিছু উপকারিতা জেনে নেওয়া যাক-

মাশরুমের  উপকারিতা

ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক

বিভিন্ন গবেষণার বিশ্লেষণে দেখা গেছে, প্রতিদিন অল্প পরিমাণ মাশরুম খাওয়া ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে।

সোডিয়াম কমাতে সাহায্য করে

মাশরুমে স্বাভাবিকভাবেই সোডিয়াম কম থাকে, তাই এটি খাবারে লবণের প্রয়োজন কমিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।

কোলেস্টেরল নিয়ন্ত্রণে ভূমিকা রাখে

মাশরুম কম ক্যালোরি ও কম চর্বিযুক্ত হওয়ায় এটি লাল মাংসের ভালো বিকল্প। বিশেষ কিছু মাশরুম শরীরে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে।

মস্তিষ্কের সুস্থতা বজায় রাখে

নিয়মিত মাশরুম খেলে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কার্যক্ষমতা ভালো থাকে এবং ভবিষ্যতে স্মৃতিভ্রংশজনিত সমস্যার ঝুঁকি কমতে পারে।

ভিটামিন ডি-এর ভালো উৎস

সূর্যালোকের সংস্পর্শে এলে কিছু মাশরুমে ভিটামিন ডি-এর পরিমাণ বেড়ে যায়, যা হাড় মজবুত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে

মাশরুমে থাকা উপাদানগুলো অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধি বাড়ায়, যা হজম ও সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

শাকিব খানকে মেসির সাথে তুলনা করলেন মিশা

এতে থাকা সেলেনিয়াম, ভিটামিন ডি ও বি৬ শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে এবং প্রদাহ কমাতে সাহায্য করে।

Explore More Districts