মার্কিন বাণিজ্য চুক্তি দেশের অর্থনীতিতে ভয়াল পরিণতি নিয়ে আসবে: বাসদ

মার্কিন বাণিজ্য চুক্তি দেশের অর্থনীতিতে ভয়াল পরিণতি নিয়ে আসবে: বাসদ

৩১ July ২০২৬ Friday ৯:২৬:৪৪ PM

Print this E-mail this


নগর প্রতিনিধি:

মার্কিন বাণিজ্য চুক্তি দেশের অর্থনীতিতে ভয়াল পরিণতি নিয়ে আসবে: বাসদ

মার্কিন বাণিজ্যচুক্তি দেশের ওপর এক দাসখত হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছে। এই চুক্তিতে বাংলাদেশকে বাজারমূল্যের চেয়ে ৫০ ভাগ বেশি দামে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে এলএনজি আমদানি করতে হবে, ১৪টি বোয়িং বিমান কিনতে হবে, রাশিয়া-চীনের সঙ্গে চুক্তি করতে হলে আমেরিকার অনুমতি নিতে হবে। এই চুক্তি বাংলাদেশের অর্থনীতির জন্য ভয়াল পরিণতি নিয়ে আসবে। আজ শুক্রবার এক কর্মীসমাবেশে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতারা এসব কথা বলেছেন।

বরিশাল কীর্তনখোলা মিলনায়তনে এই বিভাগীয় কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবি এবং জনগণকে আন্দোলনে উদ্বুদ্ধ করতে কর্মীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে বিদ্যুৎ-গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করার দাবি এবং গ্যাস সংকট সমাধানে ভোলার গ্যাস দিয়ে দক্ষিণাঞ্চলের শিল্পায়ন ও আবাসিক খাতে সংযোগ দেওয়ার আহ্বান জানান বাসদ নেতারা।

অনুষ্ঠিত কর্মীসমাবেশের প্রথম দিনে বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কমরেড খালেকুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ, সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড জনার্দন দত্ত নান্টু, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড আহসান হাবিব বুলবুল, পটুয়াখালী জেলা শাখার সমন্বয়ক অ্যাডভোকেট জহিরুল আলম সবুজ প্রমুখ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts