মার্কিন নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ – DesheBideshe

মার্কিন নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ – DesheBideshe

মার্কিন নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ – DesheBideshe

রিয়াদ, ১৫ মার্চ – সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে দ্রুত দেশটি ত্যাগের জরুরি নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে এই বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। এক জরুরি বার্তায় দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে তারা মধ্যপ্রাচ্যের চলমান এবং দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে।

বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং স্টেট ডিপার্টমেন্টের প্রধান অগ্রাধিকার। এই নির্দেশনার পর সেখানে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুততার সাথে নিরাপদ আশ্রয়ে বা স্বদেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে।

এস এম/ ১৫ মার্চ ২০২৬



Explore More Districts