মার্কিন ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ইরানি বিশ্ববিদ্যালয়কে জাদুঘর করার ঘোষণা – DesheBideshe

মার্কিন ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ইরানি বিশ্ববিদ্যালয়কে জাদুঘর করার ঘোষণা – DesheBideshe



মার্কিন ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ইরানি বিশ্ববিদ্যালয়কে জাদুঘর করার ঘোষণা – DesheBideshe

তেহরান, ০৩ মে – মার্কিন ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্য ইরানের একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘যুদ্ধ জাদুঘরে’ রূপান্তরের উদ্যোগ নিয়েছে তেহরান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত স্থাপনাটি সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটি বিশেষ বার্তা তুলে ধরা হবে।

ইসফাহান ইউনিভার্সিটি অব টেকনোলজি-এর প্রধান জাফারোল্লাহ কালান্তারি জানান, হামলায় ক্ষতিগ্রস্ত অংশকে সংরক্ষণ করে বিশ্ববিদ্যালয়ের ভেতরে একটি ‘যুদ্ধ জাদুঘর’ গড়ে তোলা হবে। এর মাধ্যমে ইরানের ওপর বৈজ্ঞানিক ও অবকাঠামোগত চাপ এবং দমন-পীড়নের ইতিহাস তুলে ধরা হবে।

বার্তা সংস্থা এএফপি ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা-র তথ্য অনুযায়ী, এই উদ্যোগের মাধ্যমে শুধু ক্ষয়ক্ষতির স্মৃতি সংরক্ষণ নয়, বরং একটি প্রতীকী বার্তা দেওয়ার চেষ্টা করছে ইরান।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মূল ক্যাম্পাসের ক্ষতিগ্রস্ত অংশ জাদুঘরে রূপান্তরের পাশাপাশি শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে নতুন ভবন নির্মাণ করা হবে। এজন্য বিকল্প জমি বরাদ্দ দেওয়া হয়েছে এবং আধুনিক সরঞ্জাম স্থাপনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ কেবল একটি জাদুঘর নির্মাণ নয়, বরং আন্তর্জাতিক পরিসরে একটি রাজনৈতিক বার্তা দেওয়ার কৌশলও হতে পারে। এতে ইরান তাদের ওপর হওয়া হামলার বিষয়টি স্মরণীয় করে রাখতে এবং বৈশ্বিক সহানুভূতি অর্জনের চেষ্টা করছে।

ইসফাহান বিশ্ববিদ্যালয়কে জাদুঘরে রূপান্তরের এই উদ্যোগ ইরানের সাম্প্রতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে স্থায়ীভাবে তুলে ধরার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে এটি শিক্ষা কার্যক্রম ও জাতীয় স্মৃতির মধ্যে একটি নতুন ভারসাম্য তৈরির উদ্যোগ বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

এনএন/ ০৩ মে ২০২৬



Explore More Districts