মানচেস্টার-সিলেট বিমান ফ্লাইট বন্ধ করা হলে লাগাতার কর্মসূচী

মানচেস্টার-সিলেট বিমান ফ্লাইট বন্ধ করা হলে লাগাতার কর্মসূচী

মানচেস্টার-সিলেট বিমান ফ্লাইট বন্ধ করা হলে লাগাতার কর্মসূচী

সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে ১৬ জানুয়ারী ২০২৬ শুক্রবার বিকাল ২.৩০ ঘটিকায় সিলেট মহানগরীর উত্তর জল্লারপারস্থ সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে সিলেট কল্যাণ সংস্থার অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার ২০২৫-২০২৮ খ্রীষ্টাব্দের ৩ বছর মেয়াদী বিভাগীয় কমিটির পরিচিতি সভা, ৫ মে ২০২৫ হতে ৩০ অক্টোবর ২০২৫ পর্যন্ত উপস্থিত সেরা ১০ জনকে পুরস্কার প্রদান, ১২ সেপ্টেম্বর হতে ১ নভেম্বর পর্যন্ত প্রতিকী জাতীয় যুব দিবস ২০২৫ সফলে অগ্রণী ভূমিকা রাখায় ১০ জনকে যুব সংগঠক পদক প্রদান, ১ নভেম্বর প্রতিকী জাতীয় যুব দিবস ২০২৫ পরবর্তী পর্যালোচনা সভা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার ২০২৫-২০২৮ খ্রীষ্টাব্দের ৩ বছর মেয়াদী আন্তর্জাতিক কমিটি শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার আন্তর্জাতিক কমিটির সাংগঠনিক সম্পাদক বাংলাদেশী প্রবাসী আমেরিকায় বসবাসরত নাহিদ-আল-নাহিয়ান রাহাত। আন্তর্জাতিক কমিটির শপথ বাক্য পাঠ করান সিলেট কল্যাণ সংস্থার আন্তরিক সহযোদ্ধা রোকনে আলম চৌধুরী। সংগঠনে ৬০ জনকে পদক প্রদানের মাধ্যমে পুরস্কৃত করা হয়।

আয়োজন থেকে মানচেস্টার-সিলেট বিমান ফ্লাইট বন্ধ করা হলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেটস্থ বিমান অফিসের সামনে লাগাতার অবস্থান কর্মসূচীর ঘোষণার করা হয়। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা কার্যক্রমে দুর্নীতি দূরীকরণ, সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে কঠোর কার্যকর পদক্ষেপ, সিম কোম্পানীগুলোর অনাকাংঙ্খিত মূল্যবৃদ্ধি রোধ, মহানগরীর ভিক্ষুক ও হিজড়াদের চাঁদাবাজি বন্ধ, পবিত্র রমজান মাসে দিনের বেলায় খাবার হোটেল বন্ধ, আধ্যাত্মিক নগরীর পার্ক, ওয়াকওয়ে, হোটেল-রেস্তোরায় ও বিভিন্ন যানবাহনের মধ্যে অশ্লিলতা বন্ধে কঠোর পদক্ষেপ, পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সিন্ডিকেটবাজ ও মূল্যবৃদ্ধিকারীদের কঠোর হস্তে দমন, গ্যাস মিটার ও বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বন্ধ, সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দর পরিণত করার জোর দাবী, নগরীর মশার উপদ্রব রোধে বাস্তবভিত্তিক পরিকল্পিতভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনের প্রতি জোর দাবী জানানো হয়।

সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদারের সভাপতিত্বে এবং সিকস’র কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর যৌথ পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির ধর্ম সম্পাদক মোঃ সালিম আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান। বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, আব্দুস সোবহান আজাদ, মোঃ আব্দুস শহীদ খান, দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-সাধারণ সম্পাদক ফরিদা আখতার চৌধুরী, মাসুম মিয়াজী, বিজিত চন্দ, মোঃ শাহজাহান মাস্টার, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, মোঃ আলী হোসেন, কবি কামাল আহমদ, নিলমনি কান্ত চন্দ, মোঃ জালাল উদ্দিন, মোঃ সুহেল মিয়া খান, তোফায়েল আহমদ, অর্থ সম্পাদক আবু সুফিয়ান, সহ-অর্থ সম্পাদক পিযোষ মোদক, মোঃ ইকবাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমেদ, মোঃ সাহেদ আহমদ শান্ত, দপ্তর সম্পাদক মোহাম্মদ সহিদ চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক সুধাংশু শেখর দাস, জামাল আহমদ, সহ-ধর্ম সম্পাদক মোঃ তাজউদ্দিন, হাফিজ শুয়াইব আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, সহ-যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ ইয়াকুব, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফরিদ আলী, আন্তর্জাতিক সম্পাদক মখছুছুর রহমান, সহ-আন্তর্জাতিক সম্পাদক মোঃ জহিরুল হক জাকির, শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, সহ-শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোঃ মকসুদুল হাসান, দিলীপ আচার্য, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শংকর বিশ্বাস, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোঃ সেলিম খান, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা জান্নাত, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুহাম্মদ কামাল মিয়া, দুর্যোগ ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সুহেল মিয়া, সহ-দুর্যোগ ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আলী হায়দার, বিভাগীয় কমিটির সদস্য অবিনাশ চন্দ্র দাস, প্রনয় কুমার দাশ, সুবাস লাল সেন, আমিনুর, জামিল হোসেন, মোঃ আব্দুর রশিদ, সোহেল আহমদ, শ্রী স্বপন চন্দ, আসলাম আল মাহির, মোঃ বশির মিয়া, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার আন্তর্জাতিক কমিটির আন্তর্জাতিক সম্পাদক মোঃ নাসিমুল বারী নোমান, নারী নেতৃবৃন্দদের মধ্য থেকে সুহাদা বেগম ও মিসেস রুবি বেগম। অর্ধ দিনব্যাপী আয়োজনে উপস্থিত ছিলেন মোঃ জুয়েল মিয়া, রিয়ান রহমান, মোঃ আলহাম, বেলাল আহমদ, স্বাধীন চৌধুরী, নাহিয়ান আহমদ রিপন, ছায়েম আহমদ, ফয়েজ হাসান, হেলাল আহমদ, মোঃ রুবেল মিয়া, মোঃ মহসিন মজুমদার, মোঃ আল মাহমুদ, মোঃ তাহেল আহমেদ, মোঃ নায়িম হোসেন, মোঃ মজনু মিয়া, ইফতেখার চৌধুরী মেসবাহ, পংকজ মজুমদার, দুলাল মিয়া, সহিদুল ইসলাম, মহসিন তালুকদার, সোহেল খান, ওসমানী জাদুঘর ইনচার্জ মোঃ নয়ন ও আব্দুল আজাদ চৌধুরী।

ডিএস/এস এ

Explore More Districts