মাদ্রাসা-ই-রহমানিয়া এতিমখানার সংস্কার কাজ পরিদর্শনে রিহ্যাব নেতৃবৃন্দ – দৈনিক আজাদী

মাদ্রাসা-ই-রহমানিয়া এতিমখানার সংস্কার কাজ পরিদর্শনে রিহ্যাব নেতৃবৃন্দ – দৈনিক আজাদী

পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষ্যে শনিবার দুপুরে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটি রিহ্যাব এর আর্থিক সহায়তায় আকবরশাহ থানার লেকসিটি আবাসিক এলাকায় স্থিত মাদ্রাসা-ই-রহমানিয়া এতিমখানার সংস্কার কাজ পরিদর্শন করা হয়েছে।

এসময় খতমে কুরআন, দোয়া-মাহফিল ও জোহরের নামাজ আদায় এর পর এতিমখানার ছাত্রদেরকে দুপুরের খাবার পরিবেশন করা হয়।

এতে উপস্থিত ছিলেন রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন, রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১, মোহাম্মদ মোরশেদুল হাসান, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য সৈয়দ ইরফানুল আলম, নূর উদ্দিন আহাম্মদ, মোহাম্মদ মাঈনুল হাসান। দোয়া মাহফিলে দেশ ও জাতির সুখ, সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Explore More Districts