মাদারগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ বগুড়ার দুই মাদক কারবারি গ্রেপ্তার – দৈনিক আজকের জামালপুর

মাদারগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ বগুড়ার দুই মাদক কারবারি গ্রেপ্তার – দৈনিক আজকের জামালপুর




মাদারগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ বগুড়ার দুই মাদক কারবারি গ্রেপ্তার – দৈনিক আজকের জামালপুর



মাদারগঞ্জ সংবাদদাতা
জামালপুরের মাদারগঞ্জে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ বগুড়ার দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। বুধবার সকালে পুলিশের বিশেষ অভিযানে গাবেরগ্রাম এলাকা থেকে তাদেরকে ১শ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটককৃতরা হলেন বগুড়ার সারিয়াকান্দী উপজেলার শংকরপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে মো. কাওসার (৩০) এবং একই গ্রামের বকুল প্রামাণিকের ছেলে জুয়েল (২৭)। পুলিশ সূত্রে জানা যায়, মাদারগঞ্জ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে বুধবার উপজেলার গ্রাবের গ্রাম এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার দুজন বগুড়া থেকে ইয়াবা নিয়ে মাদারগঞ্জে এসেছিলেন বলে পুলিশ দাবি করেছে। তবে ইয়াবাগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং কার কাছে সরবরাহের উদ্দেশ্যে আনা হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি স্নেহাশিষ রায় জানান দুই মাদককারবারী বগুড়া জেলার বাসিন্দা। গোপন সংবাদে পুলিশের বিশেষ অভিযানে তাদের দুজন কে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে মাদককারবারীদের জামালপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।


Explore More Districts