মাদারগঞ্জের ইউপি সদস্য আঃ হাই কক্সবাজারে ভ্রমণে গিয়ে মৃত্যু – দৈনিক আজকের জামালপুর

মাদারগঞ্জের ইউপি সদস্য আঃ হাই কক্সবাজারে ভ্রমণে গিয়ে মৃত্যু – দৈনিক আজকের জামালপুর




মাদারগঞ্জের ইউপি সদস্য আঃ হাই কক্সবাজারে ভ্রমণে গিয়ে মৃত্যু – দৈনিক আজকের জামালপুর



মাদারগঞ্জ সংবাদদাতা
জামালপুরের মাদারগঞ্জের ইউপি সদস্য আব্দুল হাই কক্সবাজারে ভ্রমণে গিয়ে মৃত্যুবরণ করেছেন ।
মঙ্গলবার রাত আনুমানিক ৩ ঘটিকায় কক্সবাজার সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন ইউপি সদস্য আঃ হাই (৪৫)। সে মাদারগঞ্জ উপজেলার ৫নং জোড়খালী ইউনিয়নের কয়ড়া ফুলার পাড়া এলাকার মৃত হাবিল মন্ডলের ছেলে এবং ৪ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার এর দায়িত্ব পালন করে আসছিলেন। জানা গেছে, গত বৃহস্পতিবার তার শ্যালকের সাথে কক্সবাজারের উদ্দেশ্যে বাস যোগে যাত্রা করে ৪৫ জন। পৌছে বিশ্রাম নেওয়ার পর কয়েকদিন বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করে। গত মঙ্গলবার কক্সবাজার সীবিচে ঘুরে এসে ভাড়া বাসায় খেয়ে শুয়ে পড়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তৎক্ষনাৎ কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মৃত্যুর কারণ হিসেবে জানা গেছে, সে হার্ট অ্যাটাক করেছিল। বর্তমানে ইউপি সদস্য আঃ হাই এর মরদেহ কক্সবাজার সরকারি হাসপাতালে রয়েছে। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই প্রবাসী ছেলে এবং এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন উপজেলা ও ইউনিয়ন পরিষদ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।


Explore More Districts