মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

মাদক ব্যবসায় জড়াতে অস্বীকৃতি—আর সেই ‘অপরাধেই’ ঘরজামাইকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে শ্বশুর ও শালার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে যশোর সদর উপজেলার ওসমানপুর গ্রামে।

আহত মোহাম্মদ আজিম বিশ্বাস (৩৮) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে তাকে জোরপূর্বক মাদক কেনাবেচার সঙ্গে যুক্ত হতে চাপ দেওয়া হচ্ছিল।

কিন্তু তিনি রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে শ্বশুর ও শালা তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার পর তাকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায় বলেও দাবি করেন তিনি। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আজিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ওসমানপুর গ্রামের বাসিন্দা ওবায়দুল (৪৮) ও তার ছেলে শুভ (১৮)-এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আহত ব্যক্তি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Explore More Districts