বৈসাবি উৎসবকে কেন্দ্র করে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (চাকমা, মারমা ও ত্রিপুরা) জনগোষ্ঠীর মাঝে খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। উৎসবের আনন্দ ভাগাভাগি করতে এবং পাহাড়ি জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই কার্যক্রমে অংশ নেয় স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার ত্রিপুরা, মারমা, চাকমা সম্প্রদায়ের আবেদনের প্রক্ষিতে বিশেষ প্রকল্প কর্মসূচী থেকে বরাদ্দকৃত ৩৩টি সংগঠন কে ১৮ মেট্রিকটন খাদ্যশস্য (গম) বিতরণ করা হয়।
এ সময়, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল ও বিভিন্ন সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম বলেন, বৈসাবি শুধু একটি উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতি ও সহাবস্থানের প্রতীক। এই উৎসবকে কেন্দ্র করে আমরা সবাই যেন মিলেমিশে আনন্দ ভাগাভাগি করতে পারি, সে জন্যই এই উদ্যোগ।
জেএনএন/সিটিজিনিউজ


