মাটিরাঙ্গায় অস্ত্র উদ্ধার – Chittagong News

মাটিরাঙ্গায় অস্ত্র উদ্ধার – Chittagong News

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি অস্ত্র উদ্ধার ক‌রে‌ছে পুলিশ।

মঙ্গলবার (৮এ‌প্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভার ১ নং ওয়ার্ড ১০ নং মুসলিমপুর এলাকা থেকে মা‌লিক বিহীন অবস্থায় পড়ে থাকা একটি অস্ত্র উদ্ধার করে মাটিরাঙ্গা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা কালে মা‌টিরাঙ্গা পৌরসভার ১০নং মুসলিমপুর এলাকার জনৈক মমরাজ আলীর বাগান থে‌কে মা‌লিক বিহীন পরিত্যাক্ত অবস্থায় ১ টি এক নলা সচল কাটা বন্দুক উদ্ধার করা হয়।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) তফিকুল ইসলাম তৌফিক জানান, রাতে বিশেষ অভিযান পরিচালনা করে মালিক বিহীন অবস্থায় পড়ে থাকা অস্ত্রটি উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ব্যবহারকারীর সন্ধানে গোয়েন্দা তথ্য সংগ্রহ অব্যহত রয়েছে।

উদ্ধারকৃত আলামত থানা হেফাজতে র‌য়ে‌ছে। বিধি মোতাবেক অস্ত্রটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে ব‌লে তি‌নি জানান।

জেএনএন/সিটিজিনিউজ 

Explore More Districts