মহারাষ্ট্রে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ ৫ জন নিহত – DesheBideshe

মহারাষ্ট্রে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ ৫ জন নিহত – DesheBideshe

মহারাষ্ট্রে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারসহ ৫ জন নিহত – DesheBideshe

নয়াদিল্লি, ২৮ জানুয়ারি – মহারাষ্ট্রে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি প্রধান এবং রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। বুধবার (২৮ জানুয়ারি) সকালে মুম্বাই থেকে বারামতি যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে অজিত পাওয়ার ছাড়াও বিমানের পাইলট, নিরাপত্তাকর্মী এবং অন্যান্য যাত্রীসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে একটি ছোট বিমানে করে মুম্বাই থেকে রওনা দিয়েছিলেন অজিত পাওয়ার। উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পর বারামতি বিমানবন্দরের কাছাকাছি পৌঁছালে অবতরণের চেষ্টার সময় বিমানটি বিধ্বস্ত হয়। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, অজিত পাওয়ারের সেদিন চারটি গুরুত্বপূর্ণ জনসভায় অংশ নেওয়ার কথা ছিল।

দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল বিমানের ধ্বংসাবশেষ এবং আহতদের উদ্ধারে অ্যাম্বুলেন্সের তৎপরতাও দেখা যায়। ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরের মহাপরিচালক নিশ্চিত করেছেন যে, ওই বিমানে থাকা পাঁচজন আরোহীর সকলেই মৃত্যুবরণ করেছেন।

৬৬ বছর বয়সী প্রবীণ এই রাজনীতিবিদ ছিলেন এনসিপির প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের ভাগ্নে এবং লোকসভা সদস্য সুপ্রিয়া সুলের চাচাতো ভাই। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই দিল্লির বাজেট অধিবেশন ছেড়ে শরদ পাওয়ার এবং সুপ্রিয়া সুলে পুণের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে।

এনএন/ ২৮ জানুয়ারি ২০২৬



Explore More Districts