এসএম আব্দুল্লাহ :: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন HTC ফাউন্ডেশনের উদ্যোগে এক আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে ঝাউডাঙ্গা ইউনিয়নের হাজীপুর দেলপোতা প্রাইমারী স্কুল চত্তরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
HTC ফাউন্ডেশনের সাফল্যের ১০ বছর পূর্তি উপলক্ষে শোয়েব আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, ইউনিয়ন জামায়াতের আমির প্রফেসর ইকবাল হোসেন, মাওঃ নূরুল বাশার, ড.সাইফুল আলম, রবিউল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন HTC ফাউন্ডেশনের সভাপতি সানোয়ার হোসেন মুন্না, সাধারণ সম্পাদক শোয়েব আক্তার, সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন প্রমুখ।


