মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) যশোর জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টায় যশোর বড়বাজার হাটচান্নী মার্কেট থেকে জাগপার প্রেসিডিয়াম সদস্য, প্রতিষ্ঠাতা সভাপতি (যশোর জেলা) ও খুলনা বিভাগের প্রধান সমন্বয়ক মোঃ নিজামদ্দিন অমিতের নেতৃত্বে র্যালিটি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খুলনা স্ট্যান্ড শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।
এ সময় মহান স্বাধীনতার বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে মনিরামপুর স্ট্যান্ডে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খন্দকার জাহিদ হাসান, সুশান্ত সরকার, ডা. রবিউল ইসলাম, বাবু বিশ্বাস, আরতি শীল, ফরহাদ শেখ, রেজওয়ান বাবু, রিয়াজ হোসেন, রাজু মোল্লা, শেখ সিফাত হোসেন, শেখ রিফাত হোসেন, ফয়সাল হোসেন, আনছারুল হক, আনোয়ার হোসেন টুকু, মিশুক হোসেন, রিফাত হোসেন ও মোহাম্মদ ফাহিমসহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে মোঃ নিজামদ্দিন অমিত বলেন, “আমরা পিন্ডির বিরুদ্ধে সংগ্রাম করেছি দিল্লির দাসত্ব করার জন্য নয়। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে আবারও যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা ১৯৭১ সালের মহান শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করছি।”
অনুষ্ঠানটি দেশপ্রেম ও স্বাধীনতার চেতনায় উদ্দীপ্ত পরিবেশে সম্পন্ন হয়।



