মহান মে দিবস উপলক্ষে জামালপুরে শ্রমিকদলের প্রস্তুতি সভা – দৈনিক আজকের জামালপুর

মহান মে দিবস উপলক্ষে জামালপুরে শ্রমিকদলের প্রস্তুতি সভা – দৈনিক আজকের জামালপুর




মহান মে দিবস উপলক্ষে জামালপুরে শ্রমিকদলের প্রস্তুতি সভা – দৈনিক আজকের জামালপুর



নিজস্ব সংবাদদাতা
মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমদিবস উপলক্ষে জামালপুর জেলা, শহর ও সদর উপজেলা শ্রমিকদলের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে সরদারপাড়া পাঁচ রাস্তা বিএনপি অফিসে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। জেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি আবু হান্নানের সভাপতিত্বে ও শহর শ্রমিকদলের সদস্য সচিব জাহিদ হোসেন জনির সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপি বলেন, আসছে মহান মে দিবস উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারেও বড় পরিসরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রাটি সর্বাত্বক সফল করতে শ্রমিকদলসহ এর অধিনস্ত সকল পেশাজীবী সংগঠনের নেতাকর্মীদের স্ব স্ব অবস্থান থেকে অংশ নেওয়ার আহ্বান জানান। প্রস্তুতি সভায় জামালপুর জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, আুবল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, সাদিকুর রহমান হীরা, সহ-সাধারণ সহসাধারণ সম্পাদক হারুন অর রশিদ রতন, দপ্তর সম্পাদক সেকান্দর আলী, সহ-কোষাধ্যক্ষ মোসাব্বির আহমেদ জুয়েল, সহ-প্রচার সম্পাদক সুজন শেখ, সদর থানা দক্ষিণ শাখার সভাপতি হারুন অর রশিদ হারুন ও সদস্য সচিব আব্দুল মোতালেব, পূর্ব শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সদস্য সচিব রকিবুল ইসলাম রকি প্রমুখ উপস্থিত ছিলেন।


Explore More Districts