মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রকৃত তথ্য উদ্‌ঘাটনের দাবি জানালেন ওসমান হাদির বোন

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রকৃত তথ্য উদ্‌ঘাটনের দাবি জানালেন ওসমান হাদির বোন

ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত কোনোভাবেই ঘরে ফিরবেন না বলে জানিয়ে মাসুমা হাদি বলেন, আইনের ফাঁকফোকর খুঁজে বিচার বিলম্বিত করা হলে দেশপ্রেমিক জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো মূল্যে বিচার আদায় করা হবে। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আমাদের পরিবারের বিনীত অনুরোধ, আপনি অতি দ্রুত আমার ভাই ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিতের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে ভবিষ্যৎ প্রজন্মকে ইনসাফের প্রতীক ওসমান হাদি হওয়ার সুযোগ করে দিন।’

ওসমান হাদি হত্যার আসামিদের পালিয়ে যাওয়ার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতাকে দায়ী করেন মাসুদা হাদি। প্রশ্ন রেখে তিনি জানান, ২০২৫ সালের ১২ ডিসেম্বর ওসমান হাদিকে গুলি করে কীভাবে খুনিরা ভারতে পালিয়ে গেল। রাষ্ট্রীয় কোনো বাহিনী কিংবা রাজনৈতিক কোনো দলের নেতা–কর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত কি না, তা–ও খতিয়ে দেখার আহ্বান জানান মাসুমা হাদি।

Explore More Districts