মনিরামপুরে আরিফ হত্যা মামলার সৎ বাবাসহ দুইজন আটক চাপাতি উদ্ধার

মনিরামপুরে আরিফ হত্যা মামলার সৎ বাবাসহ দুইজন আটক চাপাতি উদ্ধার

যশোরের মনিরামপুরে চাঞ্চল্যকর আরিফ হোসেন (১৯) হত্যায় জড়িত প্রধান আসামিসহ দুইজনকে আটক করা হয়েছে । হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতিও উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন, আরিফের সৎ বাবা সোহেল মাহমুদ ও তার বন্ধু মনিরামপুরের পাঁচাকড়ি ড়্রামের আশরাফ সরদারের ছেলে ফুয়াদ হাসান সৌরভ।

পুলিশ জানায়, গত পহেলা মার্চ ২০২৬ রাত আনুমানিক ১১টা থেকে ২ মার্চ সকাল ৫টার মধ্যে যে কোনো সময় শত্রুতাবশত ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আরিফ হোসেনকে হত্যা করা হয়। পরে মরদেহ গোপন করার উদ্দেশ্যে একটি মাছের ঘেরের মধ্যে ফেলে রাখা হয়। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বোন জুলিয়া আক্তার বাদী হয়ে মনিরামপুর থানায় একটি হত্যা মামলা করেন।

ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪ মার্চ বিকেলে বাগেরহাটের মোংলা উপজেলার হোটেল হাজী শেখ আব্দুস সালাম ইন্টারন্যাশনাল (আবাসিক)থেকে তার সৎ বাবা সোহেল মাহমুদ ও তার সহযোগী ফুয়াদ হাসান ওরফে সৌরভ (২৬) কে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছথেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে উঠে এসেছে ছেলেকে বেশী ভালোবাসায় ক্ষোভ তৈরী হয় সোহেলের। এছাড়া সম্প্রতি আরিফকে একটি মোবাইল কিনে দেন তার মা। ওই মোবাইলের প্রতিলোভ ছিলো সৎবাবা সোহেলের। প্রাথমিক তদন্ত উঠে এসেছে সৎ ছেলের প্রতি ক্ষোভ থেকেই হত্যার করা হয়েছে সোহেলকে।

Explore More Districts