মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ইরানে অবিলম্বে যুদ্ধ বিরতির আহ্বান চীনের – DesheBideshe

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ইরানে অবিলম্বে যুদ্ধ বিরতির আহ্বান চীনের – DesheBideshe

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ইরানে অবিলম্বে যুদ্ধ বিরতির আহ্বান চীনের – DesheBideshe

তেহরান, ২ এপ্রিল – ইরানে চলমান সংঘাতে জড়িত সব পক্ষকে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে চীন। আগামী সপ্তাহগুলোতে ইরানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরও বড় পরিসরে হামলার হুমকির প্রেক্ষাপটে এই আহ্বান জানাল বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, হরমুজ প্রণালিতে বিদ্যমান অস্থিরতার প্রধান কারণ হলো এই জলপথে অবৈধ সামরিক কার্যকলাপ।

তিনি আরও উল্লেখ করেন, বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি নিরাপত্তার ওপর আরও গুরুতর প্রভাব এড়াতে বিবদমান পক্ষগুলোকে অবশ্যই সচেষ্ট হতে হবে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে এই উত্তেজনা শুরু হয়।

এর জবাবে ইরানও তাৎক্ষণিকভাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে গোটা মধ্যপ্রাচ্য একটি অস্থিতিশীল অঞ্চলে পরিণত হয়েছে। এর পাশাপাশি বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি ইরান বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে চরম অস্থিরতা দেখা দিয়েছে।

এস এম/ ২ এপ্রিল ২০২৬



Explore More Districts