চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন,বর্তমান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার শ্রমিকদের কল্যাণ সাধনে নিরন্তর ভাবে কাজ করে যাচ্ছে। কেননা বর্তমান সরকার শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে প্রতিশ্রতিবদ্ধ। আমার নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমজীবী মানুষদের কল্যাণে নিরলসভাবে কাজ করছে। তার আদর্শে আমিও এই মতলবে শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। আপনারা যেকোনো সমস্যায় আমার কাছে ছুটে আসবেন আমি আপনাদের সুখে,দুঃখে আপনাদের পাশে আছি। তবে আপনাদেরকে নিয়ম শৃঙ্খলা মেনে সকল সিএনজি মালিক শ্রমিক মিলেমিশে সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে। রোডে নিরাপদে যাত্রি বহন করার মনমানসিকতায় কাজ করতে হবে। নিজের জীবন আর যাত্রিদের জীবন যেন ঝুঁকির মধ্যে না পড়ে সেদিক খেয়াল রেখে গাড়ি চালঅতে হবে।
শনিবার (১লা আগস্ট) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাত করে সিএনজি চালিত অটোরিক্সা শমিক ফেডারেশ ২৫০৩ মতলব উত্তর উপজেলার ছেংগারচর শাখার সভাপতি মোঃ আয়নাল বেপারী ও সাধারণ সম্পাদক মোঃ আলম বেপারী, সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন, ও সহ-সাধারণ সম্পাদক মোঃ রিপন এদের নেতৃত্বে সিএনজি মালিক সমিতি এবং শ্রমিক ফডারেশন কমিটির নেতৃবৃন্দ সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।
আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি বলেন, শ্রমজীবী মানুষই বিশ্বের যেকোনো দেশের উন্নয়ন, সমৃদ্ধি এবং অগ্রযাত্রার প্রধান চালিকাশক্তি। শ্রমিকের নিরলস পরিশ্রমেই গড়ে ওঠে একটি শিল্প, কৃষি, অবকাঠামো এবং শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি। সুতরাং তাদের জীবনমান উন্নয়ন, ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা-এগুলো যেকোনো গণতান্ত্রিক দায়িত্বশীল সরকারের অগ্রাধিকার।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও বিশ্বাস করতেন, শ্রমিকের দুটি হাতই রাষ্ট্র ও সমাজের উন্নয়ন এবং সমৃদ্ধির মূল চাবিকাঠি। শ্রমজীবী মানুষের কল্যাণে তিনি গ্রহণ করেছিলেন নানা যুগান্তকারী পদক্ষেপ।
তারই ধারাবহিকতায় জনগণের ভোটে নির্বাচিত বর্তমান প্রতিনিধিত্বমূলক যে সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে, সেখানেও কিন্তু শ্রমবান্ধব নীতি, কর্মসংস্থান সম্প্রসারণ এবং কল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে শ্রমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন একটি অন্যতম প্রধান অগ্রাধিকার ।
এসময় উপজেলা নিবার্হী অফিসার মাহমুদা কুলসুম মনি, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও ছেংগারচর শাখা সিএনজি চালিত শ্রমিক ফেডারেশন উপদেষ্টা জাহাঙ্গীর আলম প্রধান, সিএনজি চালিত শ্রমিক ফেডারেশন উপদেষ্টা ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক ও উপদেষ্টা মোঃ কাউছার খান, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপদেষ্টা মোঃ আবু সাইদ বেপারী, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, সিএনজি চালিত শ্রমিক ফেডারেশন উপদেষ্টা ও পৌর ছাত্রদলের সভাপতি মোঃ শাকিল খান, সাধারণ সম্পাাদক ফরহাদ হোসেন, সিএনজি চালিত শ্রমিক ফেডারেশন উপদেষ্টা ও পৌর বিএনপি নেতা মিজানুর রহমান দর্জি, মোঃ সালাউদ্দিন মোল্লা প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চট্রগ্রাম বিভাগের চাঁদপুর জেলার সিএনজি চালিত অটোরিক্সা শমিক ফেডারেশ ২৫০৩ মতলব উত্তর উপজেলার ছেংগারচর শাখা সিএনজি চালিত শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দ।
এসময় তারা সৌজন্য সাক্ষাৎ করেন এবং শ্রমিক ফেডারেশন বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। শ্রমিকদের কল্যাণ, সংগঠনের উন্নয়ন এবং পরিবহন খাতের বিভিন্ন সমস্যা নিয়েও কথা হয়।
শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, তারা সবসময় শ্রমিকদের অধিকার রক্ষা ও সংগঠনের সুশৃঙ্খল পরিচালনায় কাজ করে যাচ্ছেন। এমপি মহোদয় তাদের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
নিজস্ব প্রতিবেদক/
৩ আগস্ট ২০২৬

