মতলবে নওরিণ ফিলিং স্টেশন মালিককে এক বছরের কারাদণ্ড-জরিমানা

মতলবে নওরিণ ফিলিং স্টেশন মালিককে এক বছরের কারাদণ্ড-জরিমানা

 

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের নওরিণ ফিলিং স্টেশনে জ্বালানি তেল সংগ্রহ ও বিক্রয়ের হিসাব দিতে না পারায় মালিককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

  সেমবার ( ৩০ মার্চ)  বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার তানভীর রাব্বির নেতৃত্বে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  অভিযান চালানো হয়। 

 চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, মতলবের নওরিণ ফিলিং স্টেশনে পদ্মা ওয়েল কোম্পানি থেকে ৯ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত  চাহিদা মোতাবেক পেট্রোল, অকটেন ও ডিজেল  উত্তোলন করেন।কিন্তু তার ওই  ফিলিং স্টেশনে তাদের  বিক্রির সঠিক তথ্য দিতে পারেনি। নওরিণ ফিলিং স্টেশনে তারা বিগত ১৬ দিনে( ৯-২৪ মার্চ)  পেট্রোল, অকটেন ও ডিজেলের  বিক্রির রেজিষ্ট্রারও  দেখাতে পারেনি। ক্রয় এবং বিক্রির সঠিক হিসাব দিতে না পারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় নওরিণ ফিলিং স্টেশন মালিক মোঃ মিজানুর রহমানকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে  ভ্রাম্যমাণ আদালত। 

এ বিষয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট তানভীর রাব্বি বলেন,নওরিণ  ফিলিং স্টেশন এ জ্বালানি তেল সংগ্রহ করে  বিক্রির সঠিক দিতে না পারায় প্রতিষ্ঠান মালিককে জেল ও জরিমানা করা হয়। 

এছাড়া মজুতকৃত তেল উপস্থিত গ্রাহকদের মাঝে সরবরাহ করার নির্দেশ দেয়া হয়েছে।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক,
৩০ মার্চ ২০২৬

Explore More Districts