| ২০ June ২০২৬ Saturday ৬:৪০:২৭ PM | |
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫০ পিচ ইয়াবাসহ জসিম তালুকদার (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত জসিম তালুকদার উপজেলার উদয়তারা বুড়িরচর গ্রামের স্বপন তালুকদারের ছেলে।
থানা সূত্রে জানাগেছে, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার এসআই মোঃ জাফরুল হাসান ও এএসআই মোঃ বেল্লাল হোসেন সংগীয় ফোর্স নিয়ে উপজেলার উদয়তারা বুড়িরচর এলাকা থেকে জসিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত জসিম তালুকদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে। মাদক নির্মূলে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |
