মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের উপর হা*ম*লা ! আহত-২

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের উপর হা*ম*লা ! আহত-২

১৭ April ২০২৫ Thursday ১:৫৮:২৪ PM

Print this E-mail this


মঠবাড়িয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের উপর হা*ম*লা ! আহত-২

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দেবত্র গ্রামে সুলিশ কেটে জাল ফেলানো কে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলায় একই পরিবারের ২ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
আহতদের কে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮ টায় দেবত্র সুলিশ গেটে এ ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা হানিফ সরদার ও সোহাগ সরদার মিলে দীর্ঘ ১৭ বছর ধরে সুলিশ কেটে মাছ ধরার জন্য জাল ফেলে আসছে। পরে তারা স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে চাঁদা তুলে পুনরায় সুলিশ মেরামত করে। তারই সূত্র ধরে ঘটনার দিন মঙ্গলবার রাতে হানিফ ও সোহাগ পুনরায় সুলিশ কেটে জাল ফেলে। এ সময় শাহিন প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে হানিফ ও সরদার,তার স্ত্রী রবে জান, সোহাগ সরদার সহ অজ্ঞাত আরো ২-৩ জন হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তার চাচাতো ভাই মন্টু ছুটে আসলে তাকেও আহত করে।
পরে স্থানীয়রা আহতদের কে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করে।
এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে আহতরা জানান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





বরিশালে পূর্ব শ*ত্রু*তার জেরে ছেলেকে না পেয়ে বৃদ্ধ বাবাকে কু*পি*য়ে জ*খ*ম

পটুয়াখালী হাসপাতালে চিকিৎসা বন্ধ

বরিশালে মেয়র হতে চরমোনাই পীরের ছোট ভাইয়ের মামলা

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি সন্তুষ্ট না: মির্জা ফখরুল

ববিতে ছাত্রলীগ নেত্রীকে আটক করে পুলিশে দিল ছাত্রদলের নেতাকর্মীরা

Explore More Districts