মঠবাড়িয়ায় পুকুরে ডুবে আওয়ামীলীগ নেতার মৃত্যু

মঠবাড়িয়ায় পুকুরে ডুবে আওয়ামীলীগ নেতার মৃত্যু

২৬ March ২০২৬ Thursday ৬:৫৭:২৮ PM

Print this E-mail this


মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ 

মঠবাড়িয়ায় পুকুরে ডুবে আওয়ামীলীগ নেতার মৃত্যু

পিরোজপুরের মঠবাড়িয়ার তুষখালী ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি হারুন অর রশিদ পঞ্চায়েত (৬০) পানিতে ডুবে মারা গেছেন৷ বৃহস্পতিবার দুপুরে বাড়ির সামনে নিজ পুকুরে গোসল করতে গিয়ে ঘাটে আছার খেয়ে এ ঘটনা ঘটে। মৃত হারুন পঞ্চায়েত তুষখালী ইউনিয়নের পঞ্চায়েত বাড়ির মৃত শামসের আলী পঞ্চায়েতের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে নিজ পুকুরে গোসল করতে গিয়ে পা পিছলে ঘাটে আছার খেয়ে তিনি পানিতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে পুকুরে পানির নিচ থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তুষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান হাওলাদার বলেন, হারুন পঞ্চায়েত মৃগী রোগে আক্রান্ত ছিলেন। তাই পুকুরে পড়ে আর উঠতে পারেননি।

মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন জানান, এ ব্যাপারে আমাদের কাছে কেউ খবর জানায়নি। বিষয়টি খবর নিয়ে দেখছি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts