মঠবাড়িয়ায় নিখোঁজের ৪ দিন পর বলেশ্বর নদে মিলল জেলের মরদেহ

মঠবাড়িয়ায় নিখোঁজের ৪ দিন পর বলেশ্বর নদে মিলল জেলের মরদেহ

৩ May ২০২৬ Sunday ৬:৫৪:২৫ PM

Print this E-mail this


মঠবাড়িয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

মঠবাড়িয়ায় নিখোঁজের ৪ দিন পর বলেশ্বর নদে মিলল জেলের মরদেহ

পিরোজপুরের মঠবাড়িয়ায় বলেশ্বর নদে মাছ ধরতে গিয়ে ঝড়-বৃষ্টির সময় নিখোঁজ হওয়া জেলে মো. হাসানের (২৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের চার দিন পর শনিবার দিবাগত রাতে শরণখোলাসংলগ্ন বলেশ্বর  থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয় জেলেরা।

মৃত হাসান উপজেলার তুষখালী ইউনিয়নের জানখালী গ্রামের নবী হোসেনের ছেলে। তার দুই সন্তান রয়েছে।হাসানের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, গত ২৯ এপ্রিল সন্ধ্যায় অন্য জেলেদের সঙ্গে ট্রলারে করে বলেশ্বর নদে মাছ ধরতে যান হাসান। সে সময় হঠাৎ বজ্রপাত শুরু হলে তিনি আতঙ্কিত হয়ে ভারসাম্য হারিয়ে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ হন। এরপর কয়েক দিন ধরে নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।পরে শনিবার দিবাগত রাতে পার্শ্ববর্তী শরখখোলা উপজেলা নদীসংলগ্ন মরদেহ ভাসতে দেখে জেলেরা উদ্ধার করে পরিবারে খবর দেন। খবর পেয়ে রাতেই পরিবারের স্বজনরা তাকে উদ্ধার করে জানাজা শেষে জানখালী গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করেন।

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার জানান, মৃত হাসানের পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরবর্তীতে তাদের প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা দেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts