মঠবাড়িয়ায় জেলেদের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

মঠবাড়িয়ায় জেলেদের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

১৬ May ২০২৬ Saturday ৪:৪০:৫৯ PM

Print this E-mail this


মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :

মঠবাড়িয়ায় জেলেদের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

পিরোজপুরের মঠবাড়িয়ায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিবন্ধিত ২০ জন জেলেদের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জেলেদের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব রুহুল আমিন দুলাল। এসময় উপজেলা নির্বাহী অফিসার আকলিমা আক্তার, মৎস্য কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক, ভেটেরিনারি সার্জন ডাঃ এ বি এম জুনায়েদুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পারভেজ আলম, মঠবাড়িয়া পৌরসভা বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা বিএনপির সদস্য ইসমাইল হোসেন হাওলাদার সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক জানান, ২০জন নিবন্ধিত জেলেদের প্রত্যেককে ৪টি করে ছাগল এবং ছাগলের খাবার সহ ওষুধ দেয়া হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে :গৌরনদীতে তথ্যমন্ত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয়: ১৫ বছরে ৭ উপাচার্য, চারজনকেই অপসারণ

বরিশালে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ

শিক্ষকদের আন্দোলনের মধ্যে নতুন উপাচার্য পেল বরিশাল বিশ্ববিদ্যালয়

অসময়ের বৃষ্টিতে বরিশালে হাজার কোটি টাকার ফসলহানি

Explore More Districts