নাসার তথ্যমতে, ফ্রেয়া ক্যাসল পাথরটি এই অঞ্চলে আগে দেখা যাওয়া অন্যান্য শিলার চেয়ে সম্পূর্ণ আলাদা। প্রাথমিক ছবিগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, প্রায় ২০ সেন্টিমিটার চওড়া পাথরটির গায়ে কালো এবং সাদা স্ট্রাইপ বা ব্যান্ড রয়েছে। জেজেরো ক্রেটারে আগে যত পাথর নিয়ে গবেষণা হয়েছে, তার কোনোটির সঙ্গেই এই পাথরের মিল নেই। রোভারটি যখন নুড়িপাথরযুক্ত একটি সমতল এলাকা অতিক্রম করছিল, তখন এর নেভিগেশন ক্যামেরায় প্রথম পাথরটি ধরা পড়ে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, কেবল বাহ্যিক সাদৃশ্য দেখে পাথরটির উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়।

