| ২৭ July ২০২৬ Monday ৩:৩১:১৭ PM | |
দৌলতখান ((ভোলা) প্রতিনিধি:

ভোলার দৌলতখানে বিষধর সাপের ছোবলে বাবলু (৩০) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
রোববার (২৬ জুলাই) উপজেলার সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বাবলু মৃত আহমেদ আলী ছেলে। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই রাত ৮টার দিকে বিএনপিবাজার সাংগঠন ও মেঘনা নদীতে মাছ ধরা শেষে তীরে ফেরার সময় বিষধর একটি সাপ বাবলুকে ছোবল দেয়।
স্থানীয়রা তাকে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ভোলা সদর হাসপাতালে পাঠান। পরে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং এরপর ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।সেখানে তার মৃত্যু হয়।
নিহতের পরিবারের সদস্যরা জানায়, বিষধর সাপের বিষে বাবলুর কিডনি ও পা ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু টাকার অভাবে চিকিৎসা করাতে পারেনি পরিবার।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

