ভোলায় চায়না পিস্তল ও গুলিসহ মো: মাসুম বিল্লাহ ওরফে রাসেল (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে একটি চায়না পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের মো: হাদিস মালতিয়ার ছেলে বলে জানা গেছে। গতকাল শুক্রবার দুপুরের দিকে ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কালু হাওলাদারের দোকানের পাশের রাস্তা থেকে তাকে আটক করা হয়। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো: জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই এলাকায় অভিযান চালিয়ে একটি চায়না পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ তাকে আটক করেছি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে দৌলতখান থানার এসআই মো: জসিম বাদী হয়ে একটি মামলা করেছেন। তাকে আদালতে প্রেরণ করা হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে ডেঙ্গুর নতুন ভ্যারিয়েন্ট, সুস্থ হলেও শরীরে থেকে যাচ্ছে ভাইরাস
বিএম কলেজের দেবেন্দ্র ভবন ছাত্রাবাস এর জমি গভীর রাতে দখলের চেষ্টা
শেবাচিমে পরিচালক নেই, ব্যাহত সেবাদান কার্যক্রম
বরিশালের তালতলী বেড়িবাঁধ বিনোদন কেন্দ্র পরিণত!
শেখ হাসিনা,নানক,শামিম,খোকন,সাদিক সহ ১৫৫৭ জনের বিরুদ্ধে এজাহার