| ৮ September ২০২৬ Tuesday ৭:০৪:৩৭ PM | |
মনপুরা ((ভোলা) প্রতিনিধি:

ভোলার মনপুরা উপজেলায় জেলেদের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি রাজা ইলিশ। ইলিশটি উন্মুক্ত নিলামে ১৫ হাজার টাকায় বিক্রি করা হয়।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার রামনেওয়াজ মৎস্যঘাটে ফরহাদ হাওলাদারের মাছের আড়ত থেকে মাছটি ক্রয় করেন মৎস্য ব্যবসায়ী শাওন হাওলাদার। মাছটি স্থানীয় জেলে এমরান মাঝির জালে ধরা পড়ে।
এমরান মাঝি জানান, মঙ্গলবার দুপুরের দিকে মেঘনা নদীতে মাছ শিকারের সময় ছোট ইলিশসহ অন্যান্য মাছের সঙ্গে আড়াই কেজি ওজনের রাজা ইলিশটি ধরা পড়ে। পরে মাছটি ফরহাদ হাওলাদারে মাছের গদিতে নিলামে ১৫ হাজার টাকায় বিক্রি করেন তিনি।
মৎস্য ব্যবসায়ী শাওন হাওলাদার জানান, অন্যান্য ব্যবসায়ীদের সঙ্গে তিনিও মাছ কেনার জন্য নিলামে অংশ নেন। পরে সর্বোচ্চ দাম ১৫ হাজার টাকায় তিনি ইলিশটি ক্রয় করেন। এটি ঢাকার কাওরান বাজারের পাইকারি বাজারে পাঠানো হবে। মাছটি ঢাকায় আরো বেশি দামে বিক্রি করতে পারবেন বলে আশাবাদী তিনি।
মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তার দায়িত্বে থাকা জয়ন্ত কুমার অপু জানান, ইলিশের প্রজনন মৌসুম শুরু হওয়ায় সাগর থেকে বড় আকারে ইলিশ নদীতে আসছে। এতে জেলেদের জালে বড় ইলিশ ধরা পড়ছে। তবে সামনে আরো বড় সাইজের ইলিশসহ ধরা পড়বে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |
