ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

৫ March ২০২৬ Thursday ১২:১৩:০২ PM

Print this E-mail this


বোরহানউদ্দিন ((ভোলা) প্রতিনিধি:

ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

ভোলার বোরহানউদ্দিনের তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও চরের কৃষিজমির মাটি কেটে নেওয়ার দায়ে দুটি ড্রেজার মেশিনসহ একটি বাল্কহেড আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আটক ড্রেজার মেশিনের শ্রমিক ও বল্কহেডের শ্রমিককে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে বোরহানউদ্দিন উপজেলার জয়া এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রণজিৎ চন্দ্র দাস। 

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের জয়া এলাকার নূরনবী সরদারের ছেলে মো. মামুন (২০) ও কুতুবা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রফিজল হাওলাদারের ছেলে মো. জাহাঙ্গীর (২৫)। 

তাঁদের প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রণজিৎ চন্দ্র দাস জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় তাঁদের এই দণ্ড দেওয়া হয়। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts