দেশের যে যুবসমাজ তিন–তিনটা নির্বাচনে ভোট দেওয়ার বয়স হওয়া সত্ত্বেও একটা ভোটও দিতে পারেনি, তাদের ভোট নিশ্চিত করতে চান বলে উল্লেখ করে জামায়াত আমির। যুবসমাজের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের ভোট তোমরা দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে আসবা এবং তোমাদের ভোটের হিসাব নিয়ে তোমরা ঘরে ফিরবা। আমরা তোমাদের সঙ্গে থাকব, ইনশা–আল্লাহ।’
৫৪ বছরের রাজনীতির ‘ঘুণে ধরা অবস্থা’ থেকে জাতির মুক্তির আকাঙ্ক্ষা পূরণের জন্যই ১১টি দল একত্র হয়েছে বলে দাবি করেন শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমরা ওই পুরোনো রাজনীতিটা আর চাই না। যে রাজনীতি ফ্যাসিবাদ হয়ে জাতির ঘাড়ে চেপে বসে, সেই রাজনীতি আমরা একেবারেই চাই না। খুনের রাজনীতিতে আমরা আর ফিরে যেতে চাই না। দুর্নীতি ও চাঁদাবাজিতে লিপ্ত যে রাজনীতি, সেই রাজনীতি আমরা আর দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থেই জন–আকাঙ্ক্ষা এবং বিশেষভাবে আমাদের তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশটাই দেখতে চাই।’
জনগণের সমর্থন চেয়ে জামায়াত আমির বলেন, ‘আপনারা যে পরিবর্তন চান, সেই পরিবর্তন করার দায়িত্ব নিয়ে আমরা ময়দানে নেমেছি। আমরা আশা করব, আপনারা সবকিছু দিয়ে আমাদের পাশে থাকবেন, সমর্থন জোগাবেন, ভালোবাসবেন এবং জনগণের বিজয় নিশ্চিত করবেন।’

