ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন, নির্বিঘ্নে ভোট দিবেন: ডিসি

ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন, নির্বিঘ্নে ভোট দিবেন: ডিসি

ভোট

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো: নাজমুল ইসলাম সরকার


চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো: নাজমুল ইসলাম সরকার বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য চাঁদপুর জেলা প্রশাসন সকল প্রস্ততি সম্পন্ন করেছে। আমি মনে করি চাঁদপুরের ৫টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে- ইনশাআল্লাহ।

ভোটারদের উপস্থিতি নিশ্চিত করার জন্য যানবাহনের ব্যবস্থা করা হয়েছে। ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন, নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটারদের ভোট কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারী) দুপুর ২টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে চাঁদপুর প্রেসক্লাবের সাথে একান্ত আলাপচারিতায় চাঁদপুর জেলা প্রশাসক মো: নাজমুল ইসলাম সরকার এসব কথা বলেন। তিনি আরো বলেন আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনী মাঠে সার্বক্ষণিক তৎপর রয়েছে। এসময় তিনি চাঁদপুর প্রেসক্লাব, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সার্বিকভাবে প্রশাসনকে সহযোগিতা কমনা করেন।

নিজস্ব প্রতিবেদক/
১১ ফেব্রুয়ারি ২০২৬


Explore More Districts