আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে মহীশ তিকসানাকে বাদ দিয়ে একাদশে নেওয়া হয় ভেল্লালেগেকে। যদিও খুব ভালো পারফর্ম করতে পারেননি তিনি। প্রথম তিন ওভারে ১৭ রান দিলেও শেষ ওভারে সব ওলটপালট হয়ে যায়। ভেল্লালাগের করা ইনিংসের শেষ ওভারে আফগানিস্তানের মোহাম্মদ নবী ৩১ রান তুলে নেন, সব মিলিয়ে সেই ওভারে হয়েছে ৩২ রান।
১৭০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে কুশল মেন্ডিসের ৫২ বলে ১০ চারে অপরাজিত ৭৪ রানে ৮ বল হাতে রেখে শ্রীলঙ্কা ম্যাচটি জিতে নিয়েছে ৬ উইকেটে। শ্রীলঙ্কার জয়ে সুপার ফোরে উঠেছে বাংলাদেশও।

