ভারতের বিপক্ষে কি তাহলে দেখা যাবে অফ স্পিনের ‘ব্ল্যাক ম্যাজিক’

ভারতের বিপক্ষে কি তাহলে দেখা যাবে অফ স্পিনের ‘ব্ল্যাক ম্যাজিক’

প্রশ্নটা সম্ভবত সবার মনেই।
২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের বিধ্বংসী ব্যাটিং লাইনআপকে কীভাবে থামাবে নিউজিল্যান্ড? সর্বশেষ তিন ম্যাচের দুটিতে তারা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ চারটি দলীয় স্কোরের দুটি নিজেদের নামে করে নিয়েছে। যে দানবীয় ব্যাটিং লাইনআপ এখন ২৪০–২৫০–এর নিচে থামতেই চায় না, তাদের রোখার সাধ্য কার?

উত্তরটা হয়তো তেমন কঠিন কিছু না।
আপাত–অজেয় সব শক্তিরই কোনো না কোনো দুর্বল জায়গা থাকে। মাঝেমধ্যে অতি সাধারণ কিছুই সেই শক্তির জন্য প্রাণঘাতী হতে পারে। টুর্নামেন্টে ভারতের ম্যাচগুলো সুক্ষ্মভাবে বিশ্লেষণ করলে নিউজিল্যান্ড দলের ডেটা অ্যানালিস্টদের জন্য ভারতের সেই দুর্বল জায়গাটা খুঁজে বের করা মোটেই কঠিন হওয়ার কথা না।

ফাইনালে কিউইদের বাজি হতে পারে ক্রিকেটের এক পুরোনো শিল্প—অফ স্পিন। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কোল ম্যাককনকি কিংবা গ্লেন ফিলিপসদের সাধারণ ওই আঙুলের কারসাজিই হয়তো ঠিক করে দেবে উৎসবের রং নীল হবে না কালো।

Explore More Districts