ভারতীয় পার্লামেন্টসহ রাজধানীর বহু স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি – DesheBideshe

ভারতীয় পার্লামেন্টসহ রাজধানীর বহু স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি – DesheBideshe

ভারতীয় পার্লামেন্টসহ রাজধানীর বহু স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি – DesheBideshe

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি – ভারতের রাজধানী দিল্লির অন্তত নয়টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) ই-মেইল ও ফোনকলের মাধ্যমে এসব হুমকি আসে। এতে শিক্ষার্থী, অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হুমকির বার্তায় বলা হয়, আজ দুপুর ১টা ১১ মিনিটের দিকে বিস্ফোরণ ঘটানো হবে। দিল্লি পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে এসব হুমকি বার্তা পাঠানো হয়। বিষয়টি জানার পরপরই জরুরি নিরাপত্তা ব্যবস্থা চালু করা হয়। পুলিশ, ফায়ার সার্ভিস ও বোমা নিষ্ক্রিয়কারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্কুলগুলোতে তল্লাশি শুরু করে।

পুলিশ জানিয়েছে, যেসব স্কুলে হুমকি এসেছে, সবগুলোতেই তল্লাশি চালানো হয়েছে। সতর্কতার অংশ হিসেবে কয়েকটি স্কুল থেকে শিক্ষার্থী ও স্টাফদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পাশাপাশি কিছু স্কুলে ক্লাস বাতিল করা হয়েছে। তবে তল্লাশির সময় এখন পর্যন্ত কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

ই-মেইল বার্তাগুলোতে উসকানিমূলক ভাষা ও উগ্রবাদী বিষয়বস্তু ছিল। বার্তায় বলা হয়, দিল্লি খালিস্তানে পরিণত হবে এবং সেখানে খালিস্তান ন্যাশনাল আর্মির নাম উল্লেখ করা হয়। পাশাপাশি আফজাল গুরুর কথাও ই-মেইলে লেখা ছিল বলে দিল্লি পুলিশ নিশ্চিত করেছে।

এ ছাড়া ওই ই-মেইলে আগামী ১৩ ফেব্রুয়ারি ভারতীয় পার্লামেন্টে বিস্ফোরণের হুমকিও দেওয়া হয়েছে। দেশটির নিরাপত্তা সংস্থাগুলো এসব হুমকিকে গুরুত্ব দিয়ে দেখছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

এনএন/ ৯ ফেব্রুয়ারি ২০২৬



Explore More Districts