ভারতনিয়ন্ত্রিত জম্মুর পুঞ্চ-রাজৌরিতে পাল্টা হামলা পাকিস্তানের

ভারতনিয়ন্ত্রিত জম্মুর পুঞ্চ-রাজৌরিতে পাল্টা হামলা পাকিস্তানের

ভারতীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানি সেনাদের ছোড়া গুলিতে দুই নারী আহত হয়েছেন। তাঁদের একজনের অবস্থা গুরুতর।

এদিকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে দেশটির সম্প্রচারমাধ্যম জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানের সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ধুনদিয়াল সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদরদপ্তর গুঁড়িয়ে দিয়েছে।

Explore More Districts