| ১১ May ২০২৫ Sunday ২:৪৩:৩৬ PM | |
Warning: Trying to access array offset on null in /home/amdrbari/domains/amaderbarisal.com/public_html/wp-content/themes/newsbee/news.php on line 6
ভান্ডারিয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাদ্রাসার সরবরাহ করা দুপুরের খাবার খেয়ে ৭ জন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার (১০ মে) দুপুরে উপজেলার ধাওয়া ইউনিয়নের রাজপাশা দারুস সুন্নাত তালিমুল কোরআন ও হাফেজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
অসুস্থরা হলেন মাদ্রাসা শিক্ষার্থী আল আমীন (৯) মো. রায়হান (১২), মো. আব্দুল্লাহ আল মামুন (১৩), মো. জাকারিয়া (১৪), মো. মিরাজ হোসেন (১৩), মো. জোবায়ের (১০), মো. রাসেল (১০)। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার দুপুরে মাদ্রাসার ১৫ জন আবাসিক শিক্ষার্থীদের খাসির মাংস, লাউয়ের তরকারি ও ডাল দিয়ে দুপুরের খাবার সরবরাহ করা হয়। খাবার শেষে বিকেলে শিক্ষার্থীরা বিশ্রামে যাওয়ার পর থেকে বমি করতে থাকে। এতে ১৫ শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
মাদ্রাসা কর্তৃপক্ষ দ্রুত শিক্ষার্থীদের ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে আটজন শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। অন্য সাতজন শিক্ষার্থীকে অচেতন অবস্থায় রয়েছে। তাদের স্যালাইন চলছে। এ ঘটনার পর থেকে মাদ্রাসার বাবুর্চি (খাদেম) মো. এনামুল হোসেন আত্মগোপনে আছেন।
এ বিষয়ে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মো. বাদশা হাওলাদার বলেন, শিক্ষার্থীরা দুপুরের আহারের পর বমি করে একে একে অসুস্থ হয়ে পড়লে ১৫ জন শিক্ষার্থীকে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে আটজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়েছে। সাতজন অসুস্থ শিক্ষার্থী এখনও হাসপাতালে ভর্তি রয়েছে।
ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামাল হোসেন বলেন, প্রচণ্ড গরমে অথবা ফুড পয়জনিংয়ে শিক্ষার্থীর অসুস্থ হতে পারে। ১৫ জনের আটজনকে প্রাথমিক চিকিৎসা শেষে কিছুটা সুস্থ করে তোলা হয়েছে। বাকি সাতজন হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |


