ভাই-বোনদের সাথে গোসল করতে নেমে বরগুনায় তরুণী নিখোঁজ
১৬ August ২০২৬ Sunday ১:৫৬:৩২ PM
বরগুনা প্রতিনিধি:
বরগুনার লতাকাটা খেয়াঘাট এলাকায় ভাই-বোনদের সাথে গোসল করতে নেমে ১০ম শ্রেণীতে পড়ুয়া মোসাঃ জুই নামের এক তরুনী নি/খোঁ/জ হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায় আজ সকাল ৮ টায় ঢাকা থেকে বেড়াতে এসে ভাই বোনদের সাথে পাড়া নদীর লতা কাটা খেয়া ঘাট এলাকার চড়ে গোসল করতে যান ৩ জন। কিন্তু পায়রা নদীর তীব্র স্রোতে মোসাঃ জুই নামের দশম শ্রেণীতে পড়ুয়া এক মেয়ে প্রচন্ড ঢেউয়ের ধাক্কায় তলিয়ে গিয়ে নিখোঁজ হন। পরের বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস কর্মীদের ফোন দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা তরুণীকে খোঁজার জন্য আসেন। তবে বেলা ১২ টা বাজলেও ঐ তরুনীর খোঁজ পাওয়া যায়নি। এদিকে এমন ঘটনায় ওই ওই তরুনীর মায়ের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। ঘটনাস্থান পরিদর্শন করে জানা যায় জোয়ার থাকায় ওর ঢেউয়ের তীব্রতা বেশি থাকায় তরুণীকে পাওয়া যাচ্ছে না।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট রূপ দিতে কাজ করা হচ্ছে: বরিশালে তথ্যমন্ত্রী
বরিশাল শিক্ষা বোর্ড: নবম শ্রেণির নিবন্ধনে বাড়তি টাকা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১ তম মৃত্যুবার্ষিকী আজ
বরিশালে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত