ভর্তিতে নতুন কোটা বাতিলের দাবি ছাত্র অধিকার পরিষদের

ভর্তিতে নতুন কোটা বাতিলের দাবি ছাত্র অধিকার পরিষদের

সম্মেলনে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, জুলাই অভ্যুত্থানে নিহত বা আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদেরকেও কোটাব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কোটা বৈষম্যকে বিলোপ করার জন্য ২০১৮ সালে আন্দোলন হয়েছে। যার ধারাবাহিকতায় ২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। এর একপর্যায়ে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। কিন্তু সাত মাস না পেরোতেই বৈষম্যবিরোধী চেতনার বিরুদ্ধে গিয়ে সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছে।

বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘আমরা সুস্পষ্টভাবে বলছি, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তির ক্ষেত্রে এ ধরনের কোটা থাকতে পারে না।’

ছাত্র অধিকার পরিষদের সভাপতি বলেন, বাংলাদেশে যে কোটা সংস্কার আন্দোলন হয়েছে সেখানে নেতৃত্ব দিয়েছে ছাত্র, তরুণ, জনতা। যাঁরা অংশগ্রহণ করেছেন, তাঁদেরকে স্পষ্টভাবে বলতে চাই, শুধু আমরাই এই দেশের মালিক নই। এ দেশের মালিক সবাই।

Explore More Districts