ভক্তের সঙ্গে বিতর্ক: উদিত নারায়ণের পাশে দাঁড়িয়ে যা বললেন অভিজিৎ ভট্টাচার্য – DesheBideshe

ভক্তের সঙ্গে বিতর্ক: উদিত নারায়ণের পাশে দাঁড়িয়ে যা বললেন অভিজিৎ ভট্টাচার্য – DesheBideshe



ভক্তের সঙ্গে বিতর্ক: উদিত নারায়ণের পাশে দাঁড়িয়ে যা বললেন অভিজিৎ ভট্টাচার্য – DesheBideshe

মুম্বাই, ২৪ জুলাই – ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী উদিত নারায়ণ এক নারী ভক্তের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি ব্যাপক সমালোচনার মুখে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হওয়ার পর ভক্তদের ব্যক্তিগত সীমানা এবং তারকাদের আচরণ নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়।

এই কঠিন সময়ে সহশিল্পীর পাশে দাঁড়িয়েছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী অভিজিৎ ভট্টাচার্য। উদিত নারায়ণ যখন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, তখন তাকে সাহস জুগিয়ে পরিস্থিতি স্বাভাবিকভাবে মোকাবিলার পরামর্শ দেন তিনি। অভিজিৎ জানান, সমস্যা এড়িয়ে না গিয়ে বরং ঘটনাটি প্রকাশ্যে স্বীকার করে নেওয়া উচিত।

তার মতে, ভক্তরা তারকাদের প্রতি বিভিন্নভাবে ভালোবাসা প্রকাশ করেন এবং এটিকে নেতিবাচকভাবে দেখার প্রয়োজন নেই। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, তিনি উদিতকে আশ্বস্ত করেছেন যে একজন বড় মাপের শিল্পী হিসেবে ভক্তদের ভালোবাসা গ্রহণ করা স্বাভাবিক।

কেউ জড়িয়ে ধরা বা চুম্বন করাকে বড় কোনো বিতর্ক হিসেবে না দেখে সহজভাবে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। শুধু উদিত নারায়ণই নন, সোনু নিগমের বিভিন্ন সংকটের সময়েও একইভাবে পাশে ছিলেন বলে জানান অভিজিৎ ভট্টাচার্য। ইন্ডাস্ট্রির অনেকে দূরত্ব বজায় রাখলেও তিনি সবসময় বন্ধুর প্রতি সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছেন।

এস এম/ ২৪ জুলাই ২০২৬



Explore More Districts