ব্রুকের ‘ওয়ান ম্যান শো’ ছাপিয়ে ‘মিলেমিশে’ জিতল নিউজিল্যান্ড

ব্রুকের ‘ওয়ান ম্যান শো’ ছাপিয়ে ‘মিলেমিশে’ জিতল নিউজিল্যান্ড

এক দল তৃতীয় উইকেট হারিয়েছে ৫ রানে, আরেক দল ২৪ রানে। মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের দুই দলেরই শুরুটা ছিল নড়বড়ে। তবে পার্থক্য গড়ে দিয়েছে এর পরের অংশ। অধিনায়ক হ্যারি ব্রুক আর জেমি ওভারটন বাদে ইংল্যান্ডের হয়ে কেউই হাল ধরতে পারেননি। কিন্তু নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল পাশে পেয়েছেন মাইকেল ব্রেসওয়েল, টম ল্যাথাম আর মিচেল স্যান্টনারদের।

ব্রুকের ‘ওয়ান ম্যাচ শো’ ছাপিয়ে দিন শেষে তাই জিতেছে ‘মিলেমিশে’ চলা নিউজিল্যান্ড। ইংল্যান্ডের ২২৩ রান নিউজিল্যান্ড পেরিয়ে গেছে ৬ উইকেট হারিয়েই। ৮০ বল বাকি থাকতে ৪ উইকেটের জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা।

Explore More Districts