| ২৭ February ২০২৬ Friday ১০:০৬:৫৪ PM | |

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের চকডোষ এলাকায় জালালের বাড়িতে গত ডিসেম্বরে ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সদস্য ও ডাকাতির মালামাল ক্রয়কারী সহ মোট ৪ সদস্য কে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ আরিফ (২২), মোঃ রহিম (২২), মোঃ মাসুদ আলম (৪০), মোঃ কামাল উদ্দিন (৪৫)।শুক্রবার(২৭ ফেব্রুয়ারী) গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম জানান, বোরহানউদ্দিন থানার কাচিয়া ইউনিয়নের চকডোষ গ্রামে জালালের বাড়িতে গত বছরের ৩১ ডিসেম্বর ভোররাতে একদল ডাকাত অস্ত্রের মুখে জিম্মি করে ওই পরিবারের সদস্যদের ব্যবহৃত স্বর্নালংকার ও নগদ ৩ লাখ টাকা নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।
তিনি আরো জানান, ওইদিন এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা রিপন কুমার সাহা পুলিশ পরিদর্শক (তদন্ত) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার ডাকাতি মামলার দুজন আসামি আরিফ ও রহিম কে কুঞ্জের হাট এলাকা থেকে গ্রেপ্তার করলে তারা ডাকাতির বিষয়টি স্বীকার করেন।
পরে তাদের দেয়া তথ্যমতে কুঞ্জেরহাট বাজারে ডাকাতির মালামাল ক্রয়কারী প্রতিষ্ঠান মির্জাকালু জুয়েলার্সের মালিক মাসুদ ও তার ভাই কামালকে গ্রেপ্তার করা হয়। পুলিশ অভিযান চালিয়ে ডাকাত আরিফ ও রহিমের সরকারি আবাসনের বাড়ির রুম থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি রাম দা স্টাম্প ও লাঠি সোঠা উদ্ধার করেন।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আসামিদের ভোলা জেলা ও দায়রা জজ আদালতে প্রেরন করা হবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |


