বোয়ালখালীতে সিলিন্ডার বিস্ফোরণে মুহূর্তেই অটোরিকশা পুড়ে ছাই – Chittagong News

বোয়ালখালীতে সিলিন্ডার বিস্ফোরণে মুহূর্তেই অটোরিকশা পুড়ে ছাই – Chittagong News

বোয়ালখালীতে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণে মুহূর্তেই পুড়ে গেছে সিএনজি চালিত একটি অটোরিকশা। এসময় উড়ে গেছে গাড়িটির যন্ত্রাংশ। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল পৌনে ৮ টার দুকে পৌর সদরের বুড়ি পুকুর পাড় রেল ক্রসিং গেইটে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী রণি শীল জানান, সড়কের রেল ক্রসিং গেইটের কাছে রাখা একটি সিএনজি চালিত অটোরিকশার সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়েছে। মূহুর্তেই পুড়ে যায় গাড়িটি। উড়ে গেছে গাড়ির যন্ত্রাংশ। তবে গাড়িতে চালক ও যাত্রী ছিলো না। চালক সম্ভবত গাড়িটি রেখে চা-নাস্তা খেতে দোকানে গিয়েছিলেন।

এমজে/

Explore More Districts