বোয়ালখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত – Chittagong News

বোয়ালখালীতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত – Chittagong News

বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা।

সভায় বক্তব্য দেন বোয়ালখালী ক্যাম্পের সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট আবরার, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রতীক সেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, কৃষি কর্মকর্তা আতিক উল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শরৎচন্দ্র বড়ুয়া, শিক্ষক মোহাম্মদ আলী ও খসরু পারভেজ, বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছের, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা মোহাম্মদ রিদুয়ানুল করিম এবং ছাত্র প্রতিনিধি মো. শাকিল।

সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

প্রস্তুতিমূলক এই সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন নিশ্চিত করতে সব পক্ষের সহযোগিতা কামনা করা হয়।

এমভি/সিটিজিনিউজ

Explore More Districts