বোয়ালখালী উপজেলার হাজিরহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিএসটিআই লাইসেন্স ছাড়া খাদ্য উৎপাদন ও ওজনে কম দেয়ার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) এই অভিযান পরিচালনা করেন বোয়ালখালীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
অভিযানে হক পেট্রোলিয়ামকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইনের লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা এবং আল কুতুবিয়া ফুড প্রোডাক্টসকে বিএসটিআই আইনের অধীনে সিএম লাইসেন্স ছাড়া বিস্কুট উৎপাদন ও বিক্রির দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা জানান, এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং ভোক্তাদের অধিকার রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।
এমভি/সিটিজিনিউজ

