বৈরী আবহাওয়া, বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ

বৈরী আবহাওয়া, বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ

২৯ May ২০২৫ Thursday ২:১২:৫০ PM

Print this E-mail this

Warning: Trying to access array offset on null in /home/amdrbari/domains/amaderbarisal.com/public_html/wp-content/themes/newsbee/news.php on line 6


নগর প্রতিনিধি:

বৈরী আবহাওয়া, বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ

দেশের বিভিন্ন স্থানে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ। 

বৃহস্পতিবার (২৯ মে) সকাল সোয়া ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল নদীবন্দর কর্মকর্তা মো. সেলিম রেজা। 
তিনি জানান, ২ নম্বর সতর্ক সংকেত ও বৈরী আবহাওয়া থাকার কারণে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।  

এদিকে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিমি বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts