বেসরকারি সংস্থায় বড় নিয়োগ, পদ ১২২

বেসরকারি সংস্থায় বড় নিয়োগ, পদ ১২২

বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি মাইক্রোফাইন্যান্স কার্যক্রম পরিচালনার জন্য তিন ক্যাটাগরির পদে ১২২ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

১. পদের নাম: এরিয়া ম্যানেজার

পদসংখ্যা: ১২

যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষা ক্ষেত্রে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। সমব্যবস্থাপনা পদে অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা বাধ্যতামূলক; কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৪৫ বছর

বেতন–ভাতা: শিক্ষানবিশকালে মাসিক বেতন ৩৫,০০০ টাকা। চাকরি স্থায়ী হলে বেতনকাঠামো হবে ৩৯,৮৭১ টাকা। এ ছাড়া টিএ (শর্ত প্রযোজ্য), মোবাইল বিল, পিএফ, কর্মীকল্যাণ তহবিল ও চাকরি স্থায়ী হওয়ার এক বছর পর থেকে মূল বেতনের সমপরিমাণ দুটি উৎসব ভাতা দেওয়া হবে।

Explore More Districts