বেশি লম্বা তাই কাজ পাননি, সেই নায়িকা এখন…

বেশি লম্বা তাই কাজ পাননি, সেই নায়িকা এখন…

এ সময়টিই ছিল কারিশমার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। একের পর এক প্রোডাকশন হাউসে যোগাযোগ করেও কোনো সাড়া পাননি। ইন্ডাস্ট্রিতে ঘনিষ্ঠ বন্ধুর অভাব তাঁকে আরও একা করে তোলে। কাজ না পাওয়ার হতাশা থেকে তিনি মানসিক অবসাদে ভুগতে শুরু করেন।

ধীরে ধীরে নিজেকে সামলে নেন কারিশমা। বাহ্যিক স্বীকৃতির বদলে মানসিক শক্তি ও ধৈর্যের ওপর ভরসা রাখেন তিনি।

নতুন পরিচয়, নতুন জায়গা
বর্তমানে ওটিটি ও ওয়েব সিরিজের দুনিয়ায় নিজের জায়গা পোক্ত করেছেন কারিশমা। ‘হাশ হাশ’ সিরিজে একজন পুলিশ অফিসারের চরিত্রে তাঁর অভিনয় করে প্রশংসিত হয়েছেন।

ইন্ডিয়াডটকম অবলম্বনে

Explore More Districts